বঙ্গ অঞ্চলের বিগত হাজার বছরের আলেম ও ইসলামী ব্যক্তিত্বদের জীবনী আর্কাইভ

৭

মোট প্রোফাইল

৮

জেলা

১৮শ–২১শ শতাব্দী

সময়কাল

সদ্য যুক্ত

মাওলানা মুহাম্মাদ ফয়েজউল্লাহ খান

২০শ–২১শ শতাব্দী

মাওলানা ফয়েজউল্লাহ খান রহ. (ইবনে মাওলানা আবদুল মোমেন খান ইবনে আমির আলী খান ইবনে বাকির মাহমুদ খান ইবনে শামীম খান ইবনে কাসিম খান ইবনে আব্দুল্লাহ খান ইবনে হাজত খান কাবুলি রহিমাহুমুল্লাহ) তৎকালীন পূর্ব পাকিস্তানের কুমিল্লা জেলার বরুড়া পৌরসভাধীন কসামী উত্তরপাড়া মৌলবিবাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৫৮ ঈসায়ী…

মাওলানা শামছুদ্দীন কাসেমী

২০শ শতাব্দী

মাওলানা শামছুদ্দীন কাসেমী ছিলেন ঢাকায় কওমি মাদরাসা শিক্ষা প্রচারের অন্যতম পথিকৃৎ এবং ইসলামী রাজনীতির অন্যতম ব্যক্তিত্ব।

হাফেজ্জী হুজুর

১৯শ–২০শ শতাব্দী

মাওলানা মুহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ. ১৮৯৫ সালে তৎকালীন অবিভক্ত বাংলার নোয়াখালী জেলার রায়পুর থানার লুধুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ইদ্রিস এবং মাতার নাম খাদিজা। পারিবারিক সূত্রে তিনি এমন এক ধর্মীয় পরিবেশে বেড়ে ওঠেন, যেখানে ইসলামী শিক্ষা ও আমলের চর্চা ছিল গুরুত্বপূর্ণ। তাঁর দাদা…

খতিবে মিল্লাত মাওলানা উবায়দুল হক

২০শ–২১শ শতাব্দী

খতিব মাওলানা উবায়দুল হক জালালাবাদী রহ. ছিলেন সর্বজনবিদিত একজন আলেম ও দাঈ।

মাওলানা আব্দুল লতিফ (শ্যামপুরী)

২০শ–২১শ শতাব্দী

মাওলানা আব্দুল লতিফ শ্যামপুরী (রহ.) ছিলেন ফরিদপুর জেলার সদরপুর উপজেলার শ্যামপুর এলাকার একজন প্রখ্যাত আলেম ও পীর। বংশপরম্পরায় তিনি হযরত শাহজালাল মুজাররদ ইয়েমেনী (রহ.)-এর বংশধর হিসেবে পরিচিত ছিলেন।

মাওলানা হাজী শরীয়তুল্লাহ

১৮শ–১৯শ শতাব্দী

হাজী শরীয়তুল্লাহ (১৭৮১-১৮৪০) ধর্মীয় সংস্কারক, নীলকর ও সামন্তবাদ বিরোধী নেতা এবং ভারতবর্ষে সংঘটিত ফরায়েজি আন্দোলনের মুখপাত্র। তিনি শুধু ধর্মীয় সংস্কারক ছিলেন না, বরং কৃষক, তাঁতি এং অন্যান্য শ্রমজীবী মানুষকে শোষণ থেকে মুক্ত করার জন্য সংস্কার আন্দোলন পরিচালনা করেছিলেন। অনেকের মতে, তিনি ওয়াহাবি আন্দোলন দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। ইসলামের প্রধান করণীয় কাজকে বলে 'ফরজ'। এচিন্তা থেকেই তার সংস্কার আন্দোলনের নাম হয় 'ফরায়েজি আন্দোলন'।