মুসলিম ব্যক্তিত্ব — ভূমিকা

মোট ৪ জন পাওয়া গেছে

খতিবে মিল্লাত মাওলানা উবায়দুল হক

২০–২১ শতাব্দী

খতিব মাওলানা উবায়দুল হক জালালাবাদী রহ. ছিলেন সর্বজনবিদিত একজন আলেম ও দাঈ।

মাওলানা শামছুদ্দীন কাসেমী

২০ শতাব্দী

মাওলানা শামছুদ্দীন কাসেমী ছিলেন ঢাকায় কওমি মাদরাসা শিক্ষা প্রচারের অন্যতম পথিকৃৎ এবং ইসলামী রাজনীতির অন্যতম ব্যক্তিত্ব।

মাওলানা হাজী শরীয়তুল্লাহ

১৮–১৯ শতাব্দী

হাজী শরীয়তুল্লাহ (১৭৮১-১৮৪০) ধর্মীয় সংস্কারক, নীলকর ও সামন্তবাদ বিরোধী নেতা এবং ভারতবর্ষে সংঘটিত ফরায়েজি আন্দোলনের মুখপাত্র। তিনি শুধু ধর্মীয় সংস্কারক ছিলেন না, বরং কৃষক, তাঁতি এং অন্যান্য শ্রমজীবী মানুষকে শোষণ থেকে মুক্ত করার জন্য সংস্কার আন্দোলন পরিচালনা করেছিলেন। অনেকের মতে, তিনি ওয়াহাবি আন্দোলন দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। ইসলামের প্রধান করণীয় কাজকে বলে 'ফরজ'। এচিন্তা থেকেই তার সংস্কার আন্দোলনের নাম হয় 'ফরায়েজি আন্দোলন'।

হাফেজ্জী হুজুর

১৯–২০ শতাব্দী

মাওলানা মুহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ. ১৮৯৫ সালে তৎকালীন অবিভক্ত বাংলার নোয়াখালী জেলার রায়পুর থানার লুধুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ইদ্রিস এবং মাতার নাম খাদিজা। পারিবারিক সূত্রে তিনি এমন এক ধর্মীয় পরিবেশে বেড়ে ওঠেন, যেখানে ইসলামী শিক্ষা ও আমলের চর্চা ছিল গুরুত্বপূর্ণ। তাঁর দাদা…